বিয়ে বন্ধ করতে পুলিশ আসছে শুনেই মেয়েকে নিয়ে পালালেন বাবা। তার পর থেকে খোঁজ নেই তাঁদের। পাত্রেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। রবিবার রাতে দেগঙ্গার সোহাই শ্বেতপুর পঞ্চায়েতের বড় বিশ্বেশ্বরপুর গ্রামের এই ঘটনার গ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ অবশ্য মনে করছে, গা-ঢাকা দিয়েছেন সকলে। পরিস্থিতি অনুকূলে বুঝলেই ফিরে আসবেন। দেগঙ্গার যুগ্ম বিডিও কৌশিক পরামানিক বলেন, ‘‘মেয়েটির পরিবার কথা দিয়েছে, মেয়ে সাবালিকা না হলে বিয়ে দেবে না।’’