এলাকায় একটি মদের দোকান তৈরি হচ্ছে, যার প্রতিবাদে পথে নামল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে দেগঙ্গার বেড়াচাঁপায় ওই প্রতিবাদ কর্মসূচিতে হাজির ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার। এ দিন কাউকেপাড়ায় কংগ্রেসের একটি কর্মিসন্মেলনে যোগ দিতে এসেছিলেন অমিতবাবু। বিধানসভা ভোটে উতত্তর ২৪ পরগনার ৩৩টি আসনের মধ্যে ৬টিতে জেতার জন্য কর্মীদের কাছে আহ্বান জানান তিনি। দেগঙ্গাও আছে সেই তালিকায়।