রাস্তার অবস্থা আগে থেকেই বেহাল হয়ে গিয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। এমনই হাল দুর্গাপুরের বিজড়া থেকে ধবনী যাওয়ার রাস্তার। স্থানীয় বাসিন্দাদের দাবি, গোটা রাস্তাই ছোট-বড় গর্তে ভরে গিয়েছে। রাস্তা দিয়ে যাতায়াত করাও দায় হয়ে যাচ্ছে এলাকাবাসীর। দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির এক সদস্য জানান, রাস্তাটিতে আংশিক সংস্কারের কাজ চলছে। দ্রুত পূর্ণ সংস্কার করা হবে।