আনন্দ পাবলিশার্সের প্রয়াত ও প্রাক্তন কর্ণধার বাদল বসুর স্মরণে অনুষ্ঠান করল আসানসোলের বিএনআর ক্লাব। রবিবার ‘দাঁড়াও পথিকবর’ দেওয়াল পত্রিকার উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিকাশ গায়েন, সোমনাথ চট্টোপাধ্যায়, নন্দদুলাল আচার্য, শান্তিময় বন্দ্যোপাধ্যায়, অমিত সরকার প্রমুখ প্রয়াত প্রকাশককে নিয়ে স্মৃতিচারণ করেন। তাঁদের কথায় উঠে আসে ‘পিওন থেকে প্রকাশক’-এর ব্যক্তি ও কর্মজীবনের বিভিন্ন দিক। আয়োজকেরা জানান, ২২ জন সাহিত্যিক অনুষ্ঠানে যোগ দেন। ছিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।