সিরিয়ালের মার

বাজার থেকে ফিরে উঠোনে পৌঁছেই মহিলা টের পান, তারস্বরে চলছে টিভি। বিরক্তি নিয়ে ঘরে ঢুকেই আঁতকে উঠলেন তিনি। ঘরের সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে তাঁর কিশোর ছেলে। টিভিতে ক্রাইম সিরিয়ালে তখন রক্তারক্তি কাণ্ড। পুলিশ জানায়, বৃহস্পতিবার হাওড়ার জগাছা-সুকান্তনগরের ওই ঘটনায় মৃতের নাম রোশন বর্মা (১৫)। সে দশম শ্রেণির ছাত্র ছিল। বিকেলে রোশনের দাদা আর মা বাজারে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ০৩:১৬
Share:

বাজার থেকে ফিরে উঠোনে পৌঁছেই মহিলা টের পান, তারস্বরে চলছে টিভি। বিরক্তি নিয়ে ঘরে ঢুকেই আঁতকে উঠলেন তিনি। ঘরের সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে তাঁর কিশোর ছেলে। টিভিতে ক্রাইম সিরিয়ালে তখন রক্তারক্তি কাণ্ড। পুলিশ জানায়, বৃহস্পতিবার হাওড়ার জগাছা-সুকান্তনগরের ওই ঘটনায় মৃতের নাম রোশন বর্মা (১৫)। সে দশম শ্রেণির ছাত্র ছিল। বিকেলে রোশনের দাদা আর মা বাজারে গিয়েছিলেন। বাড়ি ফিরেই রোশনকে ও-ভাবে ঝুলতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে রোশনকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই কিশোরের পরিবার জানায়, ক্রাইম সিরিয়াল দেখতে ভালবাসত রোশন। এবং তার নকল করতে গিয়েই বেঘোরে প্রাণ দিতে হয়েছে তাকে। অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement