ED

কোটি টাকার সোনার কয়েন উদ্ধার! কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে আর কী পেল ইডি

ভুয়ো কল সেন্টার খুলে বিভিন্ন জনকে প্রতারিত করা হয়েছে বলে অভিযোগ পেয়েছিল ইডি। সেই সূত্র ধরেই সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৭:০০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিন কয়েক আগেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। অনলাইন প্রতারণা, ভুয়ো কল সেন্টার মামলাকে কেন্দ্র করে ছিল সেই তল্লাশি। অভিযান চালিয়ে কী কী উদ্ধার করা হয়েছে, বৃহস্পতিবার তার তালিকা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গেল, কোটি টাকার সোনার কয়েন উদ্ধার করেছে ইডি। এ ছাড়াও মিলেছে লক্ষাধিক নগদ। বাজেয়াপ্ত করা হয়েছে বহুমূল্যের ক্রিপ্টো কারেন্সিও।

Advertisement

সোমবার সাতসকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দেন ইডির আধিকারিকেরা। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও অভিযান চালিয়েছিলেন তাঁরা। অভিযান চালানো হয় হাওড়া এবং দুর্গাপুরেও। ইডি জানিয়েছে, সেই তল্লাশি অভিযানে এক কোটি টাকা মূল্যের সোনার কয়েন উদ্ধার হয়। এ ছাড়াও, ১৫ লক্ষ টাকা মূল্যের ক্রিপ্টো কারেন্সি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে নগদ ১০ লক্ষ টাকাও।

বেআইনি কল সেন্টার খুলে আর্থিক প্রতারণার অভিযোগে তল্লাশি চালানো হয়েছিল সোমবার। ভুয়ো কল সেন্টার খুলে বিভিন্ন জনকে প্রতারিত করা হয়েছে বলে অভিযোগ পেয়েছিল ইডি। সেই সূত্র ধরেই তল্লাশিতে মিলল নগদ, সোনার কয়েন।

Advertisement

অন্য দিকে, আরামবাগের এক সংস্থার বিরুদ্ধে দুর্নীতি মামলায় ১৫৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এলএফএ বুকিং লিমিটেড নামক ওই সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার তদন্তে নেমে আগেই সংস্থার ডিরেক্টর সৈয়দ জিয়াজুর রহমানকে গ্রেফতার করেছিল ইডি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement