প্রয়াত প্রাক্তন মন্ত্রী নিশীথ অধিকারী

বামফ্রন্টের প্রাক্তন আইনমন্ত্রী নিশীথ অধিকারী শুক্রবার গভীর রাতে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ বর্তমান। বর্ধমান জেলার ভাতারের এক গ্রামের সচ্ছল পরিবারের সন্তান নিশীথবাবু ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্যের আইনমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০৫
Share:

বামফ্রন্টের প্রাক্তন আইনমন্ত্রী নিশীথ অধিকারী শুক্রবার গভীর রাতে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ বর্তমান। বর্ধমান জেলার ভাতারের এক গ্রামের সচ্ছল পরিবারের সন্তান নিশীথবাবু ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্যের আইনমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কিছু দিন ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল পদেও ছিলেন। অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের অন্যতম নেতাও ছিলেন তিনি। আলিমুদ্দিনের দলীয় দফতরে শনিবার নিশীথবাবুর দেহ আনা হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘‘নিশীথবাবু ফৌজদারি আইন বিষয়ে প্রাজ্ঞ ছিলেন। দু’টি যুক্তফ্রন্ট সরকার এবং পরে বামফ্রন্টের আমলেও বহু গুরুত্বপূর্ণ মামলায় তিনি রাজ্যের তরফে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement