West Bengal Weather Update

দক্ষিণবঙ্গের চার জেলায় ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস! বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়, কমবে না অস্বস্তি

উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বুধবার পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২১:৪২
Share:

উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও রয়েছে পূর্বাভাস। — ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে। তবে সেই সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরমও। যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আর্দ্রতার কারণেই কষ্ট বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে আগামী দিনে এই গরমের জন্য রয়েছে সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও এখনই মিলবে না স্বস্তি। উত্তরবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি থামছে না। কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত। তা গিয়েছে গাঙ্গেয় সমভূমির উত্তরভাগ দিয়েও। পূর্ব উত্তরপ্রদেশ থেকে উপকূলীয় ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। আবার উচ্চচাপযুক্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে। তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সে কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝড়বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আবার আর্দ্রতাও বৃদ্ধি করেছে দক্ষিণবঙ্গে।

আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। আগামী বুধবার পর্যন্ত সেই সতর্কতা রয়েছে। আবার ঝাড়গ্রাম, পুরুলিয়ায় রয়েছে অস্বস্তিকর গরমের সতর্কতা। আগামী মঙ্গলবার পর্যন্ত গরমের জন্য সেখানে জারি রয়েছে সতর্কতা।

Advertisement

উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। সোমবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। তবে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বুধবার পর্যন্ত। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি চার জেলাতেও ঝড়বৃষ্টির জন্য টানা সতর্কতা রয়েছে রবিবার পর্যন্ত। তবে উত্তরে আপাতত তাপমাত্রার হেরফের হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement