Black Gown of Lawyers

কালো গাউন না পরলেও চলবে! গরমের কারণে আইনজীবীদের সাময়িক ছাড় দিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি

অতীতেও এমন পরিস্থিতিতে গাউনবিধি শিথিল করেছে হাই কোর্ট। এ বারও আইনজীবীদের অনুরোধে সাড়া দিয়েছেন প্রধান বিচারপতি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২২:০৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতেই তাপমাত্রার পারদ প্রায় সর্বত্রই ৪০ ছাড়িয়েছে। রাজধানী কলকাতাও প্রায় তাপপ্রবাহের কবলে। এই পরিস্থিতিতে আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি দিল কলকাতা হাই কোর্ট। ব়ৃহস্পতিবার হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, হাই কোর্টের প্রধান বিচারপতির নির্দেশেই এই পদক্ষেপ।

Advertisement

আইনজীবীদের একাংশ জানাচ্ছেন, প্রচণ্ড গরমে গলা বন্ধ সাদা কলার, টাই, লম্বা হাতা সাদা পোশাক আর তার উপর পা পর্যন্ত ঢাকা কালো গাউন পরে হাতে ফাইলের বোঝা নিয়ে বেঞ্চে বেঞ্চে ঘুরে মামলার সওয়াল করা খুব কষ্টের হয়ে ওঠে। অতীতেও এমন পরিস্থিতিতে গাউনবিধি শিথিল করেছে হাই কোর্ট। এ বারও আইনজীবীদের অনুরোধে সাড়া দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইনজীবীদের জন্য গাউন পরিধান ঐচ্ছিক করার প্রার্থনা বিবেচনা করে, মাননীয় প্রধান বিচারপতি, কলকাতা হাই কোর্ট, ২১ মে থেকে ০৫ জুন পর্যন্ত কলকাতা হাই কোর্ট, তার সার্কিট বেঞ্চ এবং পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে উপস্থিত সব আইনজীবীদের জন্য গাউন পরিধান ঐচ্ছিক রাখার অনুমোদন দিয়েছেন’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement