Nabanna Illuminated With New Lights

নীল-সাদা অতীত, পালাবদলে পর নবান্ন সাজল গেরুয়া আলোয়, সোমে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম বৈঠক

তৃণমূল সরকারের আমলে নীল-সাদা আলোয় সাজানো থাকত নবান্ন। রাজনৈতিক পালাবদলের পর রবিবার নতুন আলোর ছটা দেখা গেল সেখানে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ২২:৩৩
Share:

গেরুয়া আলোয় সাজল নবান্ন। —নিজস্ব চিত্র।

সরকার বদলের পর রংবদল! নীল-সাদা রং বদলে গেরুয়া আলোকসজ্জায় সজ্জিত হল নবান্ন। রাজ্য প্রশাসনের সদর দফতরে সোমবার প্রথম বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগের রাতে নতুন রঙের আলোয় সাজানো হল নবান্ন।

Advertisement

তৃণমূল সরকারের আমলে নীল-সাদা আলোয় সাজত নবান্ন। রাজনৈতিক পালাবদলের পর রবিবার নতুন আলোর ছটা দেখা গেল। ইতিমধ্যে মহাকরণ গেরুয়া আলোয় সজ্জিত হয়েছে। কারণ, বিজেপি আগেই জানিয়েছে, তারা রাজ্য পরিচালনা করবে মহাকরণ থেকেই।

২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণের সংস্কারের জন্য হাওড়া শিবপুর এলাকায় নবান্নে রাজ্য সরকারের সদর দফতর তুলে গিয়েছিলেন। অনেকেই একে দেখেছেন পরিবর্তনের প্রতীক হিসাবে। ১৫ বছর পর পালাবদল হয়েছে। এ বার বিজেপি শাসনের সচিবালয় ফিরে যাচ্ছে মহাকরণের পুরনো অলিন্দেই। তবে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নতেই। শুভেন্দু জানিয়েছেন, পাঁচ মন্ত্রীর দফতর ভাগ করে দেওয়া হবে। তা ছাড়া পুলিশ-প্রশাসনের সঙ্গেও তাঁর বৈঠক রয়েছে বলে খবর। নবান্নের একটি সূত্রে খবর, সোমবারের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জ়োনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

Advertisement

রবিবার কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার কমিশনার অখিলেশ চতুর্বেদী নবান্নে গিয়েছিলেন। দুই সিপি-র নেতৃত্বে নবান্ন চত্বর খতিয়ে দেখে পুলিশ। কোথায় কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তা কী রকম থাকবে, যেখানে তিনি বৈঠক করবেন সেই সভাঘরের নিরাপত্তা কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখে পুলিশ। তার পরে নবান্ন সভাঘরে অজয় এবং অখিলেশ নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও সারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement