Police Investigation

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার জওয়ান

সমাজমাধ্যমে এক জওয়ানের সঙ্গে পরিচয় হয়। তার পরে সেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে সহবাস করেন জওয়ান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪০
Share:

—প্রতীকী চিত্র।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। ধৃত অভিযুক্ত ‘প্রেমিক’। হাওড়ার জগাছা এলাকার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগাছা এলাকার এক মহিলা থানায় অভিযোগ করে জানান, সমাজমাধ্যমে এক জওয়ানের সঙ্গে পরিচয় হয়। তার পরে সেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে সহবাস করেন জওয়ান। কয়েকদিন আগে তিনি জানান, বিয়ে সম্ভব নয়। তবে সম্পর্ক রাখার জন্য জোরাজুরি করতে থাকেন ‘প্রেমিক’।

অভিযোগের ভিত্তিতে জগাছা থানার পুলিশ মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে হাওড়া আদালতে হাজির করানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement