মানবিক কাজের স্বীকৃতি

অনন্য ছোট গল্প এবং অনন্য মানবিক কাজের স্বীকৃতি হিসেবে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে। সম্প্রতি শ্রীরামপুরের বেলুমিল্কি গ্রামে হাসপাতাল ভবনে ওই অনুষ্ঠান হয়।

Advertisement
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০১:৪৬
Share:

অনন্য ছোট গল্প এবং অনন্য মানবিক কাজের স্বীকৃতি হিসেবে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে। সম্প্রতি শ্রীরামপুরের বেলুমিল্কি গ্রামে হাসপাতাল ভবনে ওই অনুষ্ঠান হয়। অনন্য মানবিক কাজের স্বীকৃতি হিসেবে সুদক্ষিণা স্মৃতি পুরস্কার পেলেন উত্তর ২৪ পরগনার বাদু়ড়িয়ার মনিকা সরকার। মনিকাদেবী গত কয়েক বছর ধরে পাচার রোধে কাজ করছেন। আর শ্রমজীবীর বিচারে বছরের সেরা গল্প লেখার জন্য শর্মিলা ঘোষ স্মৃতি পুরস্কার দেওয়া হল সাহিত্যিক প্রচেত গুপ্তকে। দেশ পত্রিকায় প্রকাশিত ‘আমি জবা’ গল্পের জন্য প্রচেতবাবুকে এই পুরস্কার দেওয়া হল। বহু বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শ্রমজীবী বিদ্যালয়ের ছেলেমেয়েদের তৈরি সাহিত্য পত্রিকা ‘অথ শ্রমজীবী বিদ্যালয় কথা’ প্রকাশিত হয়। ছবি: প্রকাশ পাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement