নারকেলডাঙায় নির্মীয়মাণ বহুতলের ছাদের পাঁচিল ভেঙে আহত ২

একটি নির্মীয়মাণ বহুতলের ছাদের পাঁচিল ভেঙে জখম হল এক নাবালক-সহ দু’জন। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নারকেলডাঙায় ক্যানাল ইস্ট রো়ডের ঘটনা। নারকেলডাঙা থানা সূত্রে খবর, পাঁচতলার ওই বাড়িটির গা ঘেঁষেই রয়েছে পর পর চারটি তিনতলা বাড়ি। দিন তিনেক ধরেই ওই বহুতলের পাঁচতলার ছাদে পাঁচিল গাঁথা হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ১৭:১৫
Share:

আহত পূজন মাঝি। —নিজস্ব চিত্র।

একটি নির্মীয়মাণ বহুতলের ছাদের পাঁচিল ভেঙে জখম হল এক নাবালক-সহ দু’জন। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নারকেলডাঙায় ক্যানাল ইস্ট রো়ডের ঘটনা। নারকেলডাঙা থানা সূত্রে খবর, পাঁচতলার ওই বাড়িটির গা ঘেঁষেই রয়েছে পর পর চারটি তিনতলা বাড়ি। দিন তিনেক ধরেই ওই বহুতলের পাঁচতলার ছাদে পাঁচিল গাঁথা হচ্ছিল। এ দিন ভোরের দিকে হঠাৎই ওই ছাদ থেকে কয়েকটা ইট ভেঙে পড়তে থাকে পাশের বাড়িতে। কী ঘটছে বোঝার আগেই প্রায় কয়েকশো ইট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের পাশে সুরেন্দ্রনাথ মাঝির বাড়ির ছাদে। সুরেন্দ্রনাথ জানিয়েছেন, ঘটনার সময় ঘরে ঘুমোচ্ছিল তাঁর তিন ছেলে ও এক মেয়ে। পাঁচিলের থেকে ইট এসে মুখে-হাতে-পায়ে পড়ে আহত হয় তাঁর ছেলে পূজন মাঝি। সুরেন্দ্রবাবুদের পাশের বাড়ির ছাদেও ইট এসে পড়েছে। আহত তাঁদের পরিবারের এক সদস্য। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাড়িও।

Advertisement

২৯ নম্বর ওয়ার্ডের ওই বহুতলটি নির্মাণের কাজ চলছে বছর তিনেক ধরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাঁচতলার ছাদের পাঁচিলের গোটাটাই বেআইনি ভাবে গড়ে উঠছে। তাতে কোনও পিলার ছিল না বলে জানিয়েছেন তাঁরা। এ নিয়ে স্থানীয় কাউন্সিলর কংগ্রেসের প্রকাশ উপাধ্যায়ের কাছেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement