Jump to Death

গঙ্গায় ঝাঁপ দিলেন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরগামী ভেসেলের এক কর্মী, তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল

ওয়েস্ট পোর্ট থানা সূত্রে জানানো হয়েছে, রাত ১১টা নাগাদ তাদের কাছে খবর আসে সিঙ্গাপুরগামী একটি ভেসেল থেকে এক জন গঙ্গায় ঝাঁপ দিয়েছেন। পোর্ট ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ভেসেলের ক্যাপ্টেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৫
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

বাংলাদেশের চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরগামী ভেসেলের এক ক্রু মেম্বার ওয়েস্টপোর্টে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনা। ওয়েস্ট পোর্টের ৭ নম্বর এন এস ডকে এই ঘটনা ঘটেছে।

Advertisement

ওয়েস্ট পোর্ট থানা সূত্রে খবর, ‘কোটা দুনিয়া’ নামে একটি কন্টেনার ভেসেল থেকে প্রভাশ্বরা থারিন্দু বন্দারাওয়াট্টে নামের ওই ক্রু মেম্বার গঙ্গায় ঝাঁপ দিয়েছেন বলে জানানো হয়। প্রভাশ্বরা শ্রীলঙ্কার বাসিন্দা। ওই ভেসেলের অন‍্য সদস‍্যেরা বিষয়টি দেখে ক‍্যাপ্টেনকে জানান। তার পর খবর দেওয়া হয় পোর্ট ট্রাফিক বিভাগকে। খবর পাওয়ার পরই তল্লাশি শুরু হয়। উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দলও। তবে শুক্রবারেও ওই ক্রু মেম্বারের খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

ওয়েস্ট পোর্ট থানা সূত্রে জানানো হয়েছে, রাত ১১টা নাগাদ তাদের কাছে খবর আসে, সিঙ্গাপুরগামী একটি ভেসেল থেকে এক জন গঙ্গায় ঝাঁপ দিয়েছেন। পোর্ট ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ভেসেলের ক্যাপ্টেন। তার পরই পোর্ট মেরিন বিভাগের দু’টি নৌকা নামিয়ে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement