Fire in JU

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ভবনে আগুন! ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার টাকা

সন্ধ্যায় প্রযুক্তি ভবনের তিন তলার একটি ঘরে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলে। তার কিছু ক্ষণের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫
Share:

প্রযুক্তি ভবন।— ফাইল ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ভবনে অগ্নিকাণ্ড। বুধবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলবাহিনী।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যায় প্রযুক্তি ভবনের তিন তলার একটি ঘরে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলে। তার কিছু ক্ষণের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডে কয়েকটি কম্পিউটার এবং আলমারি পুড়েছে বলে খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার টাকা। দমকলবাহিনীর অনুমান, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ভবন বা বিভিন্ন গবেষণাগারে অতীতেও বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার মধ্যে অন্যতম ২০২২ সালের মার্চ মাসে ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি বিভাগের গবেষণাগারে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement