COVID 19

Cytokine storm: সাইটোকাইন ঝড় রুখতে দেশীয় ওষুধ, ট্রায়াল হবে পিয়ারলেস হাসপাতালে

আগামী সপ্তাহ থেকে পিয়ারলেস হাসপাতালে হেটেরো সংস্থার তৈরি টসিলিজুমাবের ট্রায়াল শুরু হতে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:৫২
Share:

দেশে তৈরি টসিলিজুমাবের ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতায়।

করোনাকালে জীবনদায়ী ওষুধের তকমা পেয়েছে টসিলিজুমাব। এবার দেশে তৈরি টসিলিজুমাবের ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতায়। হায়দরাবাদের হেটেরো কোম্পানি এই ইঞ্জেকশন তৈরি করবে। বিদেশ থেকে আসা রস কোম্পানির টসিলিজুমাবের দাম প্রায় ৪০ হাজার টাকা। জোগানও কম। ‘‘এই পরীক্ষা সফল হলে, করোনা চিকিৎসায় অত্যন্ত কার্যকার এবং জীবনদায়ী ওষুধ দেশেই তৈরি হবে। দেশীয় টসিলিজুমাবের দাম কম হবে, জোগানের সংকটও কমবে’’, বললেন এই ট্রায়ালের কো-ইনভেস্টিগেটর এবং ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক।

Advertisement

আগামী সপ্তাহ থেকে পিয়ারলেস হাসপাতালে হেটেরো সংস্থার তৈরি টসিলিজুমাবের ট্রায়াল শুরু হতে চলেছে। দেশ জুড়ে ১০টি কেন্দ্রে করোনায় আক্রান্ত ২০০জন রোগীকে নিয়ে এই ট্রায়াল চলবে। পিয়ারলেস হাসপাতালেও ২০ জন রোগী এই পরীক্ষায় অংশ নেবেন। ট্রায়ালে অংশ নেওয়া অর্ধেক রোগীকে হেটেরোর তৈরি টসিলিজুমাব এবং বাকিদের রসের তৈরি টসিলিজুমাব প্রয়োগ করা হবে। ২ মাস ধরে চলবে এই ট্রায়াল। করোনা আক্রান্তদের সাইটোকাইন ঝড় রুখতে এবং রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার আগে টসিলিজুমাব প্রয়োগ করে রোগীকে সুস্থ করার চেষ্টা করা হয়। তবে এই ওষুধের ব্যাপক চাহিদা এবং অপ্রতুল যোগানের কথা মাথায় রেখে স্বাস্থ্য ভবনও টসিলিজুমাবের যথাযথ ব্যবহারের নির্দেশ দিয়েছে। সাম্প্রতিককালে মেডিক্যাল কলেজের নিয়ম না মেনেই হাসপাতাল থেকে টোসিলিজুমাব নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement