SBIHM Beach Food Festival

নিউ টাউনে এসবিআইএইচএম-এর বিচ ফুড ফেস্টিভ্যাল! পড়ুয়াদের হাতেই রান্না, পরিবেশন, সাজল ডেজ়ার্ট কাউন্টার

এসবিআইএইচএম-এর বিচ ফুড ফেস্টিভ্যালে প্রতিষ্ঠানের হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম, দ্বিতীয় এবং চূড়ান্ত বর্ষের পড়ুয়ারা যোগ দিয়েছিলেন। সব মিলিয়ে হাজারের বেশি পড়ুয়ার সক্রিয় উপস্থিতি বিশ্ববাংলা ক্যাম্পাসকে আলোকিত করে তোলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫০
Share:

নিউ টাউনের বিশ্ববাংলা ক্যাম্পাসে প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ছবি: এসবিআইএইচএম।

নিউ টাউনের বিশ্ববাংলা ক্যাম্পাসে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের (এসবিআইএইচএম) উদ্যোগে আয়োজিত হল প্রতিষ্ঠানটির ২৭তম বিচ ফুড ফেস্টিভ্যাল। পড়ুয়ারাই এই অনুষ্ঠানে সর্বাত্মক ভাবে সহায়তা করেছেন। রান্না থেকে শুরু করে ক্যাম্পাস সাজানো, পরিবেশন এবং অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন তাঁরা। এই সমস্ত কাজে পড়ুয়াদের সাহায্য করেছেন শিক্ষকেরাও।

Advertisement

এসবিআইএইচএম-এর উদ্যোগে ২৭তম বিচ ফুড ফেস্টিভ্যাল। ছবি: এসবিআইএইচএম।

এসবিআইএইচএম-এর বিচ ফুড ফেস্টিভ্যালে প্রতিষ্ঠানের হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম, দ্বিতীয় এবং চূড়ান্ত বর্ষের পড়ুয়ারা যোগ দিয়েছিলেন। সব মিলিয়ে হাজারের বেশি পড়ুয়ার সক্রিয় উপস্থিতি বিশ্ববাংলা ক্যাম্পাসকে আলোকিত করে তোলে। শিক্ষকদের তত্ত্বাবধানে পড়ুয়ারাই রান্না করেন, অতিথিদের খাবার পরিবেশন করেন এবং সমুদ্রসৈকতের থিমে ক্যাম্পাস সাজিয়ে তোলেন। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেছেন পড়ুয়ারা। লাইভ গ্রিল, পাস্তা এবং ডেজ়ার্ট কাউন্টার ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। অতিথিদের মধ্যে এগুলি জনপ্রিয়তা পেয়েছে।

এসবিআইএইচএম-এর অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এ ছা়ড়া, চলচ্চিত্র পরিচালক, বিচারপতি, পাঁচতারা হোটেলের শেফ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠান প্রাঙ্গন উজ্জ্বল করে তুলেছে। এমন অনুষ্ঠানের মাধ্যমে এসবিআইএইচএম আরও এক বার প্রমাণ করল বাস্তবমুখী শিক্ষা, দক্ষতা এবং পেশাদার প্রস্তুতির উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement