লগ্নি টানতে দাম কমলো জমির

রাজ্যের প্রস্তাবিত উপনগরী তৈরির জন্য বেসরকারি লগ্নিকারী পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বিনিয়োগ টানতে উপনগরীর জমির ন্যূনতম দাম একধাক্কায় ২৬% কমানোর সিদ্ধান্ত নিল সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০৩:২৯
Share:

রাজ্যের প্রস্তাবিত উপনগরী তৈরির জন্য বেসরকারি লগ্নিকারী পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বিনিয়োগ টানতে উপনগরীর জমির ন্যূনতম দাম একধাক্কায় ২৬% কমানোর সিদ্ধান্ত নিল সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, হাওড়া এবং বারুইপুর — রাজ্যের এই পাঁচ শহরে পাঁচটি থিমে উপনগরী তৈরির জন্য বছর খানেক আগে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এর নাম দেওয়া হয়েছে যথাক্রমে, তিস্তা, সমৃদ্ধি, অগ্নিবীণা, স্পোর্টস সিটি এবং উত্তম। প্রস্তাবিত উপনগরীগুলি তৈরির জন্য বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে ইচ্ছাপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) চাওয়া হয়েছিল। নবান্নের খবর, প্রায় কোনও ক্ষেত্রেই আগ্রহ প্রকাশ করে কোনও সংস্থা আবেদন করেনি। এই প্রেক্ষিতে জমির ন্যূনতম দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্য প্রশাসনের কর্তাদের একাংশের দাবি, উপনগরীর সামনের জমি এবং পিছনের জমির দাম এক নয়। সেই কারণে সব জমির দামই ২০% কমানোর সিদ্ধান্ত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement