Accident: ঝাড়খণ্ডে ঘুরতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল কোলাঘাটের দুই যুবকের, বাড়ি ফেরার পথে বিপত্তি

দেবাশিস পেশায় সাংবাদিক। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি এবং তাঁর খুড়তুতো ভাই দীপঙ্করের বাইকে চড়ে ঝাড়খণ্ডে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৮:২৩
Share:

বাঁ দিকে দেবাশিস মাজি ও ডান দিকে দীপঙ্কর মাজি। নিজস্ব চিত্র

ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কোলাঘাটের দুই যুবকের। বুধবার রাতে ঝাড়খণ্ডের সারবা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। নিহত দুই যুবক দেবাশিস মাজি (২৬) এবং দীপঙ্কর মাজি (২৩) পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার শান্তিপুর এলাকার বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
দেবাশিস পেশায় সাংবাদিক। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তিনি এবং তাঁর খুড়তুতো ভাই দীপঙ্কর বাইকে চড়ে ঝাড়খণ্ডে বেড়াতে গিয়েছিলেন। বুধবার তাঁরা বাড়ি ফেরার পথে দেওঘরের সারবা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর জখম হন তাঁরা। স্থানীয়রা এবং স্থানীয় সারবাঁ থানার পুলিশ আহতদের উদ্ধার করে দেওঘরের বাবাধাম সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি গাড়ির ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সেইসঙ্গে ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খবর পেয়ে ঝাড়খণ্ডে পৌঁছেছেন নিহতদের পরিবারের সদস্যরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement