Congress

মেদিনীপুরে প্রচারে গিয়ে বচসা, কংগ্রেস নেতা কৌস্তুভকে শান্ত করতে ডাব খাওয়াল তৃণমূল

দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। তাঁকে শান্ত করা হল ডাব খাইয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১৮:১৬
Share:

মেদিনীপুরে কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি। — নিজস্ব চিত্র।

দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। তৃণমূল সন্ত্রাসের রাজনীতি করছে বলে আক্রমণও করেন কৌস্তুভ। তাঁকে শান্ত করতে ডাব কেটে তাঁর হাতে তুলে দেন তৃণমূল নেতারা। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। দেখা যায় দু’পক্ষের নেতা-কর্মীদের সৌজন্য বিনিময় করতে।

Advertisement

শনিবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকে কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী মুনমুন ঘোষের সমর্থনে প্রচারে গিয়েছিলেন কৌস্তুভ। হাতিহল্কা এলাকায় প্রচারের সময় কৌস্তুভের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বচসা বেধে যায়। তার জেরে উত্তেজিত হয়ে কৌস্তুভ অভিযোগ করেন, ‘‘মিটিং করতে গেলে শাসানো হচ্ছে।’’ ওই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে কৌস্তুভ বলেন, ‘‘ওরা আমাদের আটকাতে এসেছে। প্রতিরোধ করায় ওরা পালিয়ে গিয়েছে। প্রতিরোধই একমাত্র ভাষা।’’

স্থানীয় তৃণমূল নেতারা অবশ্য কৌস্তুভের বিরুদ্ধে পাল্টা কোনও অভিযোগ করেননি। তার বদলে ডাব কেটে কংগ্রেস নেতা কৌস্তুভ, দলীয় প্রার্থী এবং দলের অন্যান্য নেতা-কর্মীদের হাতে তুলে দেন তাঁরা। এর পর অবশ্য পরিস্থিতি বদলে যায়। কংগ্রেস নেতাদের সঙ্গে কোলাকুলিও করেন তৃণমূল নেতারা। হাতিহল্কা এলাকার তৃণমূল নেতা গনি ইসমাইল মল্লিক বলেন, ‘‘শান্তিপূর্ণ নির্বাচন হবে। ওঁরা গরমের মধ্যে প্রচারে এসেছেন বলে ডাবের জল দেওয়া হয়েছে। সব সময়েই সৌজন্য বজায় রাখে তৃণমূল। সেটাই করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement