ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভগবানপুর-১ ব্লক এলাকার স্কুলগুলির চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দিল ব্লক প্রশাসন। এ দিনের ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও মোহনলাল বর, সভাপতি শেখর পণ্ডিত, ব্লক জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হারুন রসিদ প্রমুখ। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকার মোট ২৯টি স্কুলের মধ্যে ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতীদের পেন, ডিকশনারি ও ভবিষ্যতে পড়াশুনার জন্য অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে জানানো হয়েছে।