চুরি করা ৩টি বাইক বোঝাই ছোট গাড়ি-সহ দু’জনকে গ্রেফতার করল এগরা পুলিশ। এগরা-২ ব্লকে দাউদপুর এলাকার ঘটনা। ধৃতদের এক জন শিবপ্রসাদ বারিক এলাকার বাসিন্দা, অন্য জন হুগলির সিঙ্গুরের বাসিন্দা হেমন্ত বাগ। বুধবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। জেরার ধৃতেরা জানায়, কলকাতায় চুরি করা বাইকগুলি তারা ভুয়ো নম্বর প্লেট বসিয়ে বিক্রি করত।