ছোট লরির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটে এগরা থানার ভবানিচক বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে। ম়ৃত রেণুকা নায়ক (৭০) এগরার বাসুদেবপুরের বাসিন্দা। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ এগরা-কাঁথি রাজ্য সড়কে কাঁথির দিক থেকে এক ছোট লরি প্রচণ্ড গতিতে ফিরছিল। হঠাৎ সামনে চলে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে দাঁড়ানো বৃদ্ধাকে ধাক্কা মেরে উল্টে যায়।