নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। প্রথমটি চন্দ্রকোনার ঘটনা। দ্বিতীয়টি জামবনির বেলিয়া গ্রামে।
বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনা ১ বিডিও সুরজিৎ ভড় পুলিশকে সঙ্গে নিয়ে ওই নাবালিকরা বাড়িতে হানা দেন। বিয়ে বন্ধ করে মেয়ের বাবার কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি আদায় করে নেন। একাদশ শ্রেণির ওই ছাত্রীর বয়স ১৬ বছর। ওই ব্লকেরই নোহরপুর-২ পঞ্চায়েতের বালিডাঙা গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল। পেশায় গৃহশিক্ষক বর বিয়ে বন্ধের খবর পেয়ে মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে নেন। বিডিও বলেন, “দু’ঘন্টা বোঝানোর পর বিয়ে বন্ধ হয়।’’
বৃহস্পতিবার বিকেলে বেলিয়া গ্রামে মাধ্যমিক উত্তীর্ণ এক নাবালিকার বিয়ে বন্ধের নির্দেশ দেন জামবনির বিডিও দীপ ভাদুড়ি। কিন্তু বাড়ির লোকেরা মেয়েটিকে অন্যত্র নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। রাতেই পুলিশ নিয়ে বেলিয়া গ্রামে হাজির হন বিডিও। ক্ষুব্ধ বিডিও জানিয়ে দেন, কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সকালে থানায় মেয়েকে নিয়ে থানায় হাজির হন পেশায় দিনমজুর বাবা। তিনি মুচলেকাও দেন। বিডিও বলেন, “একাদশ শ্রেণিতে পড়ার জন্য, প্রশাসনের সহযোগিতা করবে।”