পটাশপুর-২ ব্লকের পটাশপুর বাজার, মথুরা, আড়গোয়াল সহ বেশ কয়েকটি এলাকায় পটাশপুর-২ ব্লকের বিডিও শুভজিৎ কুণ্ডু-এর নেতৃত্বে ও বেশ কয়েকজন আবগারি অফিসার এবং পুলিশের সহযোগিতায় বেআইনি মদের ঠেকে হানা দিন প্রশাসন। ব্লক প্রশাসন সুত্রে জানা যায় ঠেক থেকে প্রায় ২০০ লিটার দেশি ও বিদেশি মদ আটক করা হয়। এছাড়া পটাশপুর বাজার লাগোয়া এলাকা একটি মদের ঠেকে হানা দিয়ে দুলাল ধাড়া (৩০) নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলে তারা। পুলিশ জানায় আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে। বিডিও শুভজিৎ জানান- ‘‘বিভিন্ন এলাকা থেকে বেআইনি মদের ঠেকগুলি চালানোর অভিযোগ করছিলেন এলাকাবাসী। আবগারি দফতরের সহযোগিতায় সেগুলিতে হানা দেওয়া হয়।’’