টুকরো খবর

পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন জনের। শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফরাক্কার খোসালপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতেরা হলেন মনু শেখ (৩২), স্ত্রী কায়েফা বিবি (২৬) ও ছেলে ইমরান শেখ (২)। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডের কোটালপুকুরের কাঁখজোল গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে স্ত্রী-ছেলেকে নিয়ে মোটরবাইকে চেপে ধুলিয়ানে কায়েফার দিদিমার বাড়িতে যাচ্ছিলেন মনু।

Advertisement
শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০০:৫৫
Share:

পথ দুর্ঘটনায় মৃত্যু

Advertisement

পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন জনের। শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফরাক্কার খোসালপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতেরা হলেন মনু শেখ (৩২), স্ত্রী কায়েফা বিবি (২৬) ও ছেলে ইমরান শেখ (২)। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডের কোটালপুকুরের কাঁখজোল গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে স্ত্রী-ছেলেকে নিয়ে মোটরবাইকে চেপে ধুলিয়ানে কায়েফার দিদিমার বাড়িতে যাচ্ছিলেন মনু। তখনই ফরাক্কার খোসালপুরের কাছে একটি লরি পিছন থেকে এসে তাঁদের ধাক্কা মারে। মোটরবাইক থেকে ছিটকে যান তিন জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় কায়েফার। জখম বাকি দু’জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ইমরানের। হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাতে মারা যান মনু। লরিটিকে আটক করেছে পুলিশ। অন্য দিকে, এ দিনই সন্ধ্যায় সামশেরগঞ্জের বাসুদেবপুর থেকে ঘোষপাড়া যাওয়ার পথে লরির ধাক্কায় মারা যান জুলাস মোমিন (৫৩) নামে আরও এক মোটরবাইক চালক। জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। বাড়ি জয়কৃষ্ণপুরে। দুর্ঘটনার পর লরিটি পালিয়ে যায়।

Advertisement

দম্পতির দেহ উদ্ধার

ঘরের ছাদ থেকে শনিবার এক দম্পতির দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির নাম কল্যাণ বিশ্বাস (৫৫) ও জয়ন্তী বিশ্বাস(৫০)। বাড়ি চাকদহের নতুনপাড়া এলাকায়। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে। এ দিন সকালে ওই দম্পতির বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। কিন্তু কী কারণে ওই দম্পতি কীটনাশক খেলেন তা স্পষ্ট নয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

কোথায় কী

কলাশ্রীর কবিপ্রণাম। ১৭ মে রবিবার, করিমপুর বাসস্ট্যান্ডের কাছে উৎসব লজে সন্ধ্যা ৬টায় কবিপ্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করবে কলাশ্রী। প্রবেশ অবাধ।

আবৃত্তি প্রতিযোগিতা। সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে রবিবার সকালে কৃষ্ণনগরের দেবনাথ হাইস্কুলে গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।

ব্রতচারী। গুরুসদয় দত্তের ১৩৩তম জন্মবার্ষিকীতে নবদ্বীপ বিদ্যার্থী মণিমালার অনুষ্ঠান। রবিবার সকালে স্কুল প্রাঙ্গণে।

রবীন্দ্রস্মরণ। শনিবার গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী পালন করল কৃষ্ণনগর হাইস্কুলের ছাত্রছাত্রীরা। সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।

রোদ থেকে বাঁচতে। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement