Krishnanagar Court

কোর্টে হলফনামা দিয়ে ‘ভুল’ স্বীকার অভিযোগকারীর! মায়ের কর্নিয়া ‘চুরি’র ঘটনায় জামিন পেলেন পুত্র-সহ পাঁচ

মা রাবেয়া বিবির মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে। পেশায় শিক্ষক তথা সমাজকর্মী পুত্র আমির চাঁদ সিদ্ধান্ত নিয়েছিলেন প্রয়াত মায়ের কর্নিয়া দান করবেন। সেই মতো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসকেরা মৃতার কর্নিয়া সংগ্রহ করেন। সেই নিয়ে বাধে গোল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৫
Share:

— প্রতীকী চিত্র।

কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে বৃদ্ধার কর্নিয়া চুরির অভিযোগ ঘিরে শোরগোল শুরু হয়েছিল। ওই ঘটনায় বৃদ্ধার পুত্র-সহ ধৃত পাঁচ জনের জামিন বৃহস্পতিবার মঞ্জুর করল কৃষ্ণনগর আদালত। কোর্ট সূত্রে জানা গিয়েছে, ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন দেওয়া হয়েছে। মূল অভিযোগকারী বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দিয়ে নিজের ‘ভুল’ স্বীকার করেছেন বলে আদালত সূত্রে খবর।

Advertisement

এই মামলায় পুলিশের জমা দেওয়া কেস ডায়েরি খতিয়ে দেখে আদালত। অভিযোগকারীর হলফনামা থেকে জানা গিয়েছে, ‘পরিস্থিতির চাপে বা ভুল বোঝাবুঝির জেরে’ কর্নিয়া চুরির অভিযোগ করা হয়েছিল। আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

মা রাবেয়া বিবির মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে। পেশায় শিক্ষক তথা সমাজকর্মী পুত্র আমির চাঁদ সিদ্ধান্ত নিয়েছিলেন প্রয়াত মায়ের কর্নিয়া দান করবেন। সেই মতো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসকেরা মৃতার কর্নিয়া সংগ্রহ করেন। প্রতিবেশীদের কয়েক জন অভিযোগ করেন, মৃত মায়ের অঙ্গ ‘বিক্রি’ করেছেন পুত্র। সমাজকর্মী-শিক্ষক, তাঁর দুই বোন এবং পুত্রবধূ-সহ পরিবারের পাঁচ জনকে আটক হন। পরে তাঁদের বিরুদ্ধে অঙ্গ চুরির অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতার হন পাঁচ জন। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সেনপুর শ্যামনগর পাড়ায় ঘটেছিল ঘটনা।

Advertisement

পুত্রের দাবি, ‘রক্ষণশীলতার অন্ধকার’ কাটাতে চেয়েছিলেন মা। মায়ের ইচ্ছাপূরণ করতেই মৃত্যুর পর কর্নিয়া দান করেছিলেন। পুলিশ জানায়, মৃতার অঙ্গদান সম্পর্কিত নথি দিতে পারেননি পুত্র বা তাঁর পরিবার। স্থানীয়দের প্রবল বিক্ষোভ সামাল দিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ করা হয়েছে। এ বার অভিযোগকারী আদালতে হলফনামা দিয়ে নিজের ভুল স্বীকার করলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement