IPL Final Betting Racket Busted

আইপিএল ফাইনালের রাতে অনলাইন বেটিং চক্রের হদিস! চাকদহের ডেরায় হানা দিয়ে ন’জনকে গ্রেফতার পুলিশের

চাকদহ থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে ১২টি মোবাইল ফোন এবং একটি ট্যাব। অভিযোগ, সেগুলি বেটিং বা জুয়ার বোর্ডে বাজি ধরার কাজে ব্যবহার করা হচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৮:১৩
Share:

বেটিং চক্রের হদিস চাকদহে। — নিজস্ব চিত্র।

আইপিএলের ফাইনাল ম্যাচে চলছিল অনলাইনে বেটিংয়ের চেষ্টা! কিন্তু শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে নদিয়ার চাকদহের একটি বাড়িতে হানা দিয়ে ওই চক্রের সঙ্গে জড়িত ন’জনকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। চাকদহ থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে ১২টি মোবাইল ফোন এবং একটি ট্যাব। অভিযোগ, সেগুলি বেটিং বা জুয়ার বোর্ডে বাজি ধরার কাজে ব্যবহার করা হচ্ছিল।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আকাশ সর্দার, রাজীব সাধুখাঁ, শুভজিৎ সরকার, সুজন পাল, শুভ সরকার, বিশ্বজিৎ দাস, প্রশান্ত সরকার, সুজিত পাল, দেবাশিস ঘোষ। ধৃতদের বাড়ি নদিয়ার শিমুরালি, কালীবাজার, রসুল্লাপুর এলাকায়। আইপিএল ফাইনাল ম্যাচে এই চক্রটি কত বড় জাল বিস্তার করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কল্যাণী মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

রবিবার আইপিএলের চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফাইনালে গুজরাত টাইটান্সকে পাঁচ উইকেটে হারিয়ে টানা দু’বার খেতাব জিতেছে আরসিবি। আর সে দিনই বেটিং চক্রের হদিস পেল চাকদহ থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement