আর এক দফা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েল সূত্রের খবর, কলকাতায় পেট্রোলের দর মাঝরাত থেকে বেড়ে হয়েছে লিটারে ৬৬.৪৪ টাকা, যা আগের চেয়ে ৭১ পয়সা বেশি। পাশাপাশি, কলকাতায় ডিজেলের দাম ১.১৩ পয়সা বেড়ে হল ৫৪.১০ টাকা। আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে তাল মিলিয়েই দাম বাড়ানোর এই সিদ্ধান্ত বলে সংস্থা জানিয়েছে। এর আগে দর বেড়েছিল ১ মে।