জেলায় সেরা

বাউল ও বহুরূপীদের জীবনযাপন অবলম্বনে নাটক ‘হারানো সুর’ মঞ্চস্থ করে জেলায় সেরা হয়েছিল সিউড়ির শ্রীশ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ। সেই স্কুলই এবার রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন আয়োজিত রাজ্য কলা উৎসবে গ্রুপ থিয়েটার পর্বে জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষে জেলার নটি স্কুলের মধ্যে ওই প্রতিযোগিতা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০৩:১৪
Share:

বাউল ও বহুরূপীদের জীবনযাপন অবলম্বনে নাটক ‘হারানো সুর’ মঞ্চস্থ করে জেলায় সেরা হয়েছিল সিউড়ির শ্রীশ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ। সেই স্কুলই এবার রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন আয়োজিত রাজ্য কলা উৎসবে গ্রুপ থিয়েটার পর্বে জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষে জেলার নটি স্কুলের মধ্যে ওই প্রতিযোগিতা হয়েছিল। যে শিক্ষকের লেখা ও পরিচালনায় নবম থেকে দ্বাদশ শ্রেণির সাত পড়ুয়া ওই সাফল্য পেয়েছে, সেই ইংরাজী শিক্ষক সুব্রত নাগ বলেন, ‘‘এটা গর্বের বিষয়। আগামী ১৯-২১ ডিসেম্বর রাজ্য কলা উৎসবে যাতে নিজেদের সুনাম বজায় রাখা যায় তার প্রস্তুতি চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement