ডিউটিতে যাওয়ার পথে পথ দুর্ঘটানায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সিউড়ির জেলা সংশোধনাগারের কাছে, শহরের মূল রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম অমিত প্রামাণিক(৩৫)। বাড়ি বর্ধমানের কাটোয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কন্সটেবল পদমার্যাদার ওই পুলিশ কর্মী বুধবার সিউড়ির চাঁদমারির পুলিশ আবাসন থেকে সাইকেলে এসপি বাংলোর দিকে আসার পথে কোনও ভারী গাড়ি তাঁকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গত ১৫ বছর ধরে পুলিশের চাকরিতে ছিলেন আমিত। ঘাতক ভারী গাড়িটির সন্ধান পুলিশ পায়নি।