নিতুড়িয়ার বিভিন্ন পঞ্চায়েত জলের আটটি ট্যাঙ্কার পেল। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে ওই ট্যাঙ্কারগুলি দেন রঘুনাথপুরের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। সম্প্রতি ব্লকের শালতোড়, ভামুরিয়া, সড়বড়ি, দীঘা, জর্নাদণ্ডি, রায়বাঁধ ও গুনিয়াড়া— এই সাতটি পঞ্চায়েত এবং নিতুড়িয়া পঞ্চায়েত সমিতিকে জলের ট্যাঙ্কারগুলি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শারদদ্যুতি চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণপ্রসাদ যাদব। বিডিও জানান, পঞ্চায়েতগুলির অফিসে জলের ট্যাঙ্কগুলি রাখা থাকবে। বাড়িতে কোনও অনুষ্ঠানে বাসিন্দারা ভাড়া দিয়ে সেই ট্যাঙ্ক নিতে পারবেন। এ ছাড়াও গ্রামে জলের সংকট হলে প্রয়োজনের ভিত্তিতে ওই ট্যাঙ্কগুলি থেকে নির্দিষ্ট এলাকায় জল সরবারহও করা হবে।’’