পেঁয়াজের প্যাঁচে

বাঁকুড়ায় পেঁয়াজের দাম ৭০ টাকা কিলো। তাই মাচানতলায় ঠেলাগাড়িতে রোল, চাউমিন, কাটলেট, পকোড়া বিক্রেতারা স্যালাডে পেঁয়াজ নামমাত্র দিচ্ছেন। শশা, গাজর কুঁচি দিয়েই তাঁরা ক্রেতাদের সন্তুষ্ট করার চেষ্টা চালাচ্ছেন।

Advertisement
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০০:২৮
Share:

বাঁকুড়ায় পেঁয়াজের দাম ৭০ টাকা কিলো। তাই মাচানতলায় ঠেলাগাড়িতে রোল, চাউমিন, কাটলেট, পকোড়া বিক্রেতারা স্যালাডে পেঁয়াজ নামমাত্র দিচ্ছেন। শশা, গাজর কুঁচি দিয়েই তাঁরা ক্রেতাদের সন্তুষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। —অভিজিৎ সিংহ

Advertisement

Advertisement

রাইপুরের তেলেভাজা বিক্রেতারা জানাচ্ছেন, পেঁয়াজের দর কেজিতে ৭০ টাকা। কিন্তু তেলেভাজার দাম ২ টাকার বেশি করলে খদ্দের নেবে না। তবু লাভ কম রেখেই তাঁরা চপ, পেঁয়াজি করছেন। যদিও ক্রেতাদের নালিশ, ‘‘উঁহু পেঁয়াজ নয়, পেঁয়াজিতে বাঁধাকপির স্বাদ পাচ্ছি।’’—উমাকান্ত ধর

Advertisement

হুড়া হাটতলা বাজার। তারাপদ চেল বললেন, ‘‘আগে রবিবার ১ কেজি করে পেঁয়াজ কিনতাম। কিন্তু এখন মাঝারি মানের পেঁয়াজের দামও ৬০ টাকা। তাই ২৫০ গ্রাম কিনলাম।’’ —প্রদীপ মাহাতো

বিষ্ণুপুর বাসস্ট্যান্ডের এই হোটেলে ভিড় ভালই হয়। এখানে ভাত-সব্জির সঙ্গে এক টুকরো করে পেঁয়াজ দেওয়া হত। কিন্তু এখন উধাও। হোটেল মালিক সুবোধকুমার দাস বলেন, ‘‘৫৮ টাকা কিলো পেঁয়াজ কিনে আর ক্রেতাদের পাতে দিতে পাচ্ছি না। তাই এক্সট্রা লেবু দিচ্ছি। কিন্তু তাতে ক্রেতাদের মন ভোলানো যাচ্ছে না। অনেকেরই পেঁয়াজ ছাড়া ভাত রোচে না যে!’’ —শুভ্র মিত্র

পেঁয়াজের দাম চড়া। তাই খদ্দেরদের পছন্দমতো ছোট ও বড় পেঁয়াজ ঝাড়াই-বাছাই করে আলাদা করাচ্ছেন আড়তদাররা। পুরুলিয়ার চকবাজারের আড়তদাররা ছোট পেঁয়াজ ৪০-৪২ টাকা এবং বড় পেঁয়াজ ৪৮-৫০ দরে পাইকারদের বিক্রি করছেন। —সুজিত মাহাতো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement