‘রবীন্দ্র নাট্যে আঙ্গিকের বিন্যাস’ শীর্ষক একটি আলোচনা সোমবার হয়ে গেল শান্তিনিকেতনে। বিশ্বভারতীর বিদেশী ছাত্রছাত্রী সহায়তা সেল ও ‘দল’ নামে একটি নাট্যগোষ্ঠীর যৌথ উদ্যোগে ইন্দিরাগাঁধী কেন্দ্রে এই আলোচনার আয়োজন হয়েছিল। ওই আলোচনা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠ ভবনের প্রাক্তন অধ্যক্ষ, আশ্রমিক সুপ্রিয় ঠাকুর। ছিলেন বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের অধ্যক্ষা তপতী মুখোপাধ্যায়-সহ পাঠভবন, শিক্ষাসত্রের শিক্ষকরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর মূলপর্বের আলোচনায় যোগ দেন আমন্ত্রিত আলোচকেরা।