সরঞ্জাম বিলি

জেলা প্রাথমিক বিদ্যালয়ের মহম্মদবাজার চক্র ও মহম্মদবাজার নব চক্রর উদ্যোগে শনিবার প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হল মহম্মদবাজার চক্রের কার্যালয়ে। ছিলেন, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, বিডিও সুমন বিশ্বাস, সর্বশিক্ষা মিশনের জেলা কো-অর্ডিনেটর সুখদেব চক্রবর্তী প্রমুখ। ছিলেন দুই চক্রের এস আইও। দুই চক্র সূত্রে জানা যায়, মহম্মদবাজার চক্রে ৮০ ও নব চক্রে ৫৭ জন, মোট ১৩৭ জন পড়ুয়া রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০১:২১
Share:

প্রতিবন্ধী পড়ুয়াদের সরঞ্জাম বিলি।

জেলা প্রাথমিক বিদ্যালয়ের মহম্মদবাজার চক্র ও মহম্মদবাজার নব চক্রর উদ্যোগে শনিবার প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হল মহম্মদবাজার চক্রের কার্যালয়ে। ছিলেন, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, বিডিও সুমন বিশ্বাস, সর্বশিক্ষা মিশনের জেলা কো-অর্ডিনেটর সুখদেব চক্রবর্তী প্রমুখ। ছিলেন দুই চক্রের এস আইও। দুই চক্র সূত্রে জানা যায়, মহম্মদবাজার চক্রে ৮০ ও নব চক্রে ৫৭ জন, মোট ১৩৭ জন পড়ুয়া রয়েছে। মহম্মদবাজার চক্রের এসআই অনির্বাণ মুখোপাধ্যায় ও নবচক্রের বিপ্লবকুমার নন্দী বলেন, ‘‘৬-১৬ বছর বয়স পর্যন্ত প্রতিবন্ধী ছেলেমেয়েদের সাধারণত ভর্তি নেওয়া হয়ে থাকে। যাতে করে ওই সব প্রতিবন্ধীরা স্কুলে আসতে পারে। প্রতি বছর ভর্তি হওয়া নতুন ছেলে মেয়েদের সর্বশিক্ষা মিশনের অর্থানুকুল্যে সরঞ্জাম দেওয়া হয়। পাশাপাশি পুরনো যে সব ছাত্রছাত্রীদের সরঞ্জাম নষ্ট হয়ে যায় তাদেরকেও দেওয়া হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement