নবাবি চিকেন

ফ্রাই প্যানে পরিমাণ মতো জল, লবণ, হলুদ দিয়ে মুরগির মাংস ভাল করে সেদ্ধ করে নিন। সাদা তেলে সেদ্ধ মাংস ভেজে নিন। এর পরে মাংসের মধ্যে মিক্সিতে গুঁড়ো করা আদা-রসুন-কাজুবাদাম-মগজ মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। কুচোনো টোম্যাটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ফের কষতে হবে।

Advertisement
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ০১:০৭
Share:

উপকরণ

Advertisement

মুরগির মাংস: ৬০০ গ্রাম

ধনে: আধ চামচ

Advertisement

মেথি: আধ চামচ

টোম্যাটো: ২টি

ক্যাপসিকাম: অর্ধেক

পেঁয়াজ: ২টি

নুন: পরিমাণ মতো

হলুদ গুঁড়ো: ৩ গ্রাম

লঙ্কা গুঁড়ো: ৩ গ্রাম

শুকনো লঙ্কা: ৪টি

ডিম: ২টি

ক্রিম: ১০ গ্রাম

বাটার: ১০ গ্রাম

সাদা তেল: ১০ গ্রাম

কাজু বাদাম: ৫ গ্রাম

মগজ: ১০ গ্রাম

আদা: ৫ গ্রাম

রসুন: ৫ গ্রাম

ধনেপাতা: পরিমাণ মতো

পদ্ধতি

ফ্রাই প্যানে পরিমাণ মতো জল, লবণ, হলুদ দিয়ে মুরগির মাংস ভাল করে সেদ্ধ করে নিন। সাদা তেলে সেদ্ধ মাংস ভেজে নিন। এর পরে মাংসের মধ্যে মিক্সিতে গুঁড়ো করা আদা-রসুন-কাজুবাদাম-মগজ মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। কুচোনো টোম্যাটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ফের কষতে হবে। কষানো মাংসের মধ্যে ডিম দুটো ভেঙে মিশিয়ে নিন। এরপরে ক্রিম ও বাটার মিশিয়ে রান্না করতে থাকুন। বাদামি রং হলে নামিয়ে নিন। ফালি করে টোম্যাটো ও লাল লঙ্কা কেটে উপরে দিন। শেষে ক্রিম ও কুচোনো ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement