May Day Protest

শ্রম-কোড বাতিল চেয়ে মিছিল শহরে

মিছিলের পাশাপাশি বক্তৃতাও করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে সুদীপ দত্ত, জিয়াউল আলম, অনাদি সাহু, বাসুদেব বসু, অতনু চক্রবর্তী, লীনা চট্টোপাধ্যায়, দীপক সাহা, অশোক দাস প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৪:৪৮
Share:

মে দিবসে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির মিছিল। কলকাতায়। — নিজস্ব চিত্র।

শ্রম কোড বাতিল, আট ঘণ্টা কাজের অধিকারকে সুরক্ষিত রাখা এবং আমেরিকার ‘সম্রাজ্যবাদে’র বিরুদ্ধে মে দিবসের দিন পথে নামল বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠন। লেনিন মূর্তির সামনে থেকে মৌলালির রামলীলা পার্ক পর্যন্ত মিছিল হয়েছে। ছিলেন সিটু, এআইসিসিটিইউ, এআইটিইউসি, ইউটিইউসি, এআইইউটিইউ নেতৃত্ব।

মিছিলের পাশাপাশি বক্তৃতাও করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে সুদীপ দত্ত, জিয়াউল আলম, অনাদি সাহু, বাসুদেব বসু, অতনু চক্রবর্তী, লীনা চট্টোপাধ্যায়, দীপক সাহা, অশোক দাস প্রমুখ। পাশাপাশি, সকালে শ্রমিক ভবনে সিটুর কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের পলিটব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচাৰ্য-সহ অন্যেরা। রাজ্য জুড়েই দিনভর বিভিন্ন কর্মসূচি করেছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন