Attack on Donald Trump

ট্রাম্পের নৈশভোজে হামলাকারী টমাস অর্থদান করেছিলেন কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে, উঠে এল তদন্তে

হোয়াইট হাউস কর্তৃপক্ষের ওই পূর্বঘোষিত নৈশভোজ কর্মসূচিতে হামলা চালানোর প্রস্তুতি নিয়েই এসেছিলেন টমাস। হোটেলের একটি ঘর ভাড়া নিয়ে আগেই ‘চেক ইন’ করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১১:৫৯
Share:

(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, কোল টমাস অ্যালেন এবং কমলা হ্যারিস। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন। ৩১ বছরের ওই যুবক দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিয়ো গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন বলে আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।

Advertisement

শনিবার রাতে (ওয়াশিংটনের সময়) হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন হিলটন হোটেলে একটি নৈশভোজ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ট্রাম্প। হোয়াইট হাউস কভার করা সাংবাদিকদের জন্য প্রথা মেনে ওই বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়েছিল তাঁর দফতরের তরফে। ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছাড়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক ও নেতা নৈশভোজে উপস্থিত ছিলেন। সেখানেই হামলা চালান টমাস।

তদন্তকারীদের সূত্র উদ্ধৃত করে সিএনএন জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ভোটের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে ২৫ ডলার (২৩৫০ টাকার সামান্য বেশি) দান করেছিলেন টমাস। আমেরিকার ফেডারেল ইলেকশন কমিশনের নথিতেও তার উল্লেখ রয়েছে। এ বার হোয়াইট হাউস কর্তৃপক্ষের ওই পূর্বঘোষিত নৈশভোজ কর্মসূচিতে হামলা চালানোর প্রস্তুতি নিয়েই এসেছিলেন তিনি। হোটেলের একটি ঘর ভাড়া নিয়ে আগেই ‘চেক ইন’ করেছিলেন। কারণ, ট্রাম্প হোটেলে হাজির হলে নিরাপত্তার কড়াকড়ি বেড়ে যাবে বলে জানতেন তিনি। বলরুমে ট্রাম্প হাজির হওয়ার পরেই এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে সেখানে ঢুকে পড়ার চেষ্টা করেন টমাস। কিন্তু নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ধরা পড়ে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement