Imran Khan

ইমরানকে নিয়ে সরকারি দাবি খারিজ দলের

ইমরানের এক বোন, আলিমা খানুমও গত কাল এক্স হ্যান্ডলে একই ভাবে সরকারের গাফিলতির অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে ইমরানের চিকিৎসার দাবি জানিয়েছিলেন তাঁরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২
Share:

ইমরান খান। —ফাইল চিত্র।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট তারকা ইমরান খানের শারীরিক অসুস্থতা নিয়ে জটিলতা অব্যাহত। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত ইমরান ২০২৩ সালের অগস্ট থেকে জেলে বন্দি। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন তিনি। দিন কয়েক আগেই ৭৩ বছরের ইমরান দাবি করেছিলেন, তিনি ডান চোখে প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। এর পরেই দেশের শীর্ষ আদালত সরকারকে নির্দেশ দিয়েছিল, আজ অর্থাৎ ১৬ ফেব্রুয়ারির মধ্যে ইমরানের চিকিৎসার যেন যথাযথ ব্যবস্থা করানো হয় এবং তাঁর দুই ছেলের সঙ্গে যেন কথা বলানোরও ব্যবস্থা করিয়ে দেওয়া হয়। শাহবাজ় শরিফের জোট সরকার এর পরেই গত কাল দাবি করে যে, জেল চত্বরেই চিকিৎসকদের একটি দল প্রায় এক ঘণ্টা ধরে ইমরানের নানা ধরনের পরীক্ষা করেছেন। নেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর রক্তের নমুনাও। যদিও ইমরানের দল পিটিআই-এর তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, পাক সরকারের এই বক্তব্য আদৌ সত্যি নয়। জেলে ইমরানের চিকিৎসার কোনও বন্দোবস্তই করা হচ্ছে না।

ইমরানের এক বোন, আলিমা খানুমও গত কাল এক্স হ্যান্ডলে একই ভাবে সরকারের গাফিলতির অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে ইমরানের চিকিৎসার দাবি জানিয়েছিলেন তাঁরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর
ব্যক্তিগত চিকিৎসক আসিম ইউসুফকে দিয়ে ইমরানের শারীরিক পরীক্ষা করানোর আর্জিও জানানো হয়েছিল। চিকিৎসার সময়ে যাতে ইমরানের পরিবারের কেউ এক জন উপস্থিত থাকতে পারেন, সেই আবেদনও করা হয়। কিন্তু শরিফ সরকার তাঁঁদের কোনও কথাই কানে তোলেননি বলে অভিযোগ আলিমার।


এমনকি আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরানকে হাসপাতালে স্থানান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েও তা করেননি বলে জানিয়েছেন আলিমা। ইমরানের দলের তরফেও এক বিবৃতিতে বলা হয়েছে, পাক সরকারের দাবি, গত কাল যে সময়ে চিকিৎসকদের দলের ইমরানকে দেখতে যাওয়ার কথা ছিল, তা জানিয়ে নাকি দলকে বার্তা পাঠানো হয়েছিল। পিটিআই মুখপাত্রের দাবি, পাক সরকারের এই দাবিও মিথ্যে। তাঁরা এই ধরনের কোনও
বার্তাই পাননি।

এর মধ্যেই পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ওয়াসিম আক্রমও ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। ইমরান যাতে দ্রুত যথাযথ চিকিৎসা পরিষেবা পান, পাক সরকারের কাছে সেই আর্জি জানিয়েছেন আক্রম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন