Coronavirus

করোনা-তথ্য গোপনের নালিশ চিনের বিরুদ্ধে

সাংহাইয়ের ‘ফুদান ইউনিভার্সিটি’ ও উহানের ‘চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস’ সম্প্রতি তাঁদের ওয়েবসাইটে এই সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশ করেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০৪:৪০
Share:

ছবি: এএফপি।

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চিনের বেশ কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে যে সমস্ত গবেষণাপত্র প্রকাশ করেছিল তা সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল চিন সরকারের বিরুদ্ধে।

Advertisement

সাংহাইয়ের ‘ফুদান ইউনিভার্সিটি’ ও উহানের ‘চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস’ সম্প্রতি তাঁদের ওয়েবসাইটে এই সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশ করেছিল। পরে সেগুলি সরিয়ে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, নতুন নিয়ম মেনে আরও কিছু অনুসন্ধানের পরেই গবেষণাপত্রগুলি প্রকাশ্যে আনা হবে। নির্দেশিকা অনুযায়ী, করোনাভাইরাসের উৎপত্তি সংক্রান্ত তথ্য স্পর্শকাতর বিষয়। সরকারি আধিকারিকেরা তথ্য যাচাই করেই ছাড়পত্র দেবেন। বিষয়টির গুরুত্ব মেনে নিয়েছেন লন্ডনে অবস্থিত চিনের সোয়াস ইনস্টিটিউটের ডিরেক্টর স্টিভ সাং। তিনি বলেছেন, ‘‘এই মুহূর্তে চিনের কাছে করোনার উৎপত্তি সংক্রান্ত নথির গুরুত্ব সবচেয়ে বেশি। স্বাস্থ্য পরিষেবা বা অর্থনীতির ওঠাপড়ার থেকেও গুরুত্বপূর্ণ।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement