নবপ্রেমে প্রবাসী বাঙালিরা

বাবা-মার সঙ্গে সেই কবেই দেশ ছেড়েছে তিতলি। তখন সে দেড় বছরের। তারপর আর এ দেশে ফেরা হয়নি তার। সৌদি আরবের একটি শহরেই তার ছেলেবেলা কেটে গিয়েছে। সেখানে নতুন পরিবেশ, নতুন বন্ধু।

Advertisement
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ১৭:০৭
Share:

বাবা-মার সঙ্গে সেই কবেই দেশ ছেড়েছে তিতলি। তখন সে দেড় বছরের। তারপর আর এ দেশে ফেরা হয়নি তার। সৌদি আরবের একটি শহরেই তার ছেলেবেলা কেটে গিয়েছে। সেখানে নতুন পরিবেশ, নতুন বন্ধু। ভাষাও আলাদা। কিন্তু তা সত্ত্বেও নিজের দেশের সংস্কৃতি ভোলেনি সে। ভুলবেই বা কী করে? প্রতি বছরই যে সেখানে প্রবাসী বাঙালিরা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন!

Advertisement

সম্প্রতি এমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অল খোবারে। সৌদি আরব প্রবাসী বাংলা সমাজ ‘নবপ্রেম ১৪২২’ নামে এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল। ছোটদের বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোই ছিল মূল লক্ষ্য। নাচ, গান, আবৃত্তি-সহ নানা অনুষ্ঠানে মেতে উঠেছিল সকলেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement