Bangladesh Politics

জামায়াত প্রধান শফিকুর বাংলাদেশের নতুন বিরোধী দলনেতা, উপনেতা তাহের, চিফ হুইপ পদ পেল এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠকে বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলনেতা, বিরোধী উপ দলনেতা, চিফ হুইপ এবং হুইপ পদে নাম চূড়ান্ত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫
Share:

(বাঁ দিক থেকে) শফিকুর রহমান, সৈয়দ আবদুল্লা মহম্মদ তাহের এবং নাহিদ ইসলাম। —ফাইল চিত্র।

বাংলাদেশের জাতীয় সংসদের নতুন বিরোধী দলনেতা হচ্ছেন জামায়াতে ইসলামী প্রধান (আমির) শফিকুর রহমান। দলের সহ-সভাপতি (নায়েবে আমির) সৈয়দ আবদুল্লা মহম্মদ তাহের পাচ্ছেন উপবিরোধী দলনেতার পদ। মঙ্গলবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৈঠকে স্থির হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী শিবিরের চিফ হুইফ হবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নাহিদ ইসলাম। হুইপ হচ্ছেন জামায়াতের সহকারী মহাসচিব রফিকুল ইসলাম খান।

Advertisement

এ বারের নির্বাচনে শফিকুর ঢাকা-১৫, তাহের কুমিল্লা-১১ এবং রফিকুল সিরাজগ়ঞ্জ-৪ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন। এনসিপি-র আহ্বায়ক তথা ২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ জিতেছেন ঢাকা-১১ আসন থেকে। মঙ্গলবারের বৈঠকে বিরোধী জোটের প্রধান দল জামায়াতের তরফে সহযোগীদের সঙ্গে ঐক্য বজায় রেখে পরবর্তী পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যেরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যেরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যেরা। শাসকদল বিএনপির সংসদ সদস্যেরা সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার তাঁদের নিশানা করেছে জামায়াত-জোট। শফিকুর বলেন, ‘‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই গণ–অভ্যুত্থানকে উপেক্ষা করেছে সরকারি দল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement