Sri Lanka Protest

গণঅভ্যুত্থান পর্বে পার্লামেন্ট সদস্যকে পিটিয়ে খুন করেছিলেন! শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ডের শাস্তি ১২ আন্দোলনকারীর

গণআন্দোলন পর্বে রাজধানী কলম্বোর বাইরে নিট্টাম্বুয়া শহরতলিতে ৫৭ বছর বয়সি পার্লামেন্ট সদস্য অমরকীর্তি আথুকোরালা গাড়ি ঘেরাও করেছিল বিক্ষুব্ধ জনতা। তিনি গুলি চালালে উত্তেজিত কিছু মানুষ তাঁকে পিটিয়ে খুন করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৬
Share:

শ্রীলঙ্কায় গণআন্দোলন পর্ব। —ফাইল চিত্র।

২০২২ সালের গণঅভ্যুত্থান পর্বে এক পার্লমেন্ট সদস্যকে পিটিয়ে খুন করার অপরাধে ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হল শ্রীলঙ্কায়। ঘটনাচক্রে, ওই গণঅভ্যুত্থানের অন্যতম নেপথ্যশক্তি বামপন্থী দল জেভিপির সরকারের আমলেই হল এমন কড়া পদক্ষেপ। গাম্ফা হাই কোর্ট এই নির্দেশ দিয়েছে।

Advertisement

ওই গণআন্দোলন পর্বে রাজধানী কলম্বোর বাইরে নিট্টাম্বুয়া শহরতলিতে ৫৭ বছর বয়সি পার্লামেন্ট সদস্য অমরকীর্তি আথুকোরালার গাড়ি ঘেরাও করেছিল বিক্ষুব্ধ জনতা। অমরকীর্তি তাঁর পিস্তল থেকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর পর উত্তেজিত জনতা তাঁকে এবং তাঁর দেহরক্ষীকে পিটিয়ে হত্যা করেছিল।

তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, ২০২২ সালের ৮ মের ওই ঘটনায় আথুকোরালা একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে জনতা তাঁকে ঘিরে ফেলে। প্রায় পাঁচ হাজার মানুষের ভিড়ের মধ্যে কয়েক জন তাঁকে হিঁচড়ে বার করে এনে পিটিয়ে খুন করেন। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করেছিল পুলিশ। গাম্ফা হাই কোর্ট পেশ করা তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ১২ জনকে দোষী চিহ্নিত করে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কটকে সামনে রেখে শুরু হওয়া ওই আন্দোলনের জেরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর দাদা তথা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement