Ukraine Russia War

রাশিয়ায় জোরালো হামলা ইউক্রেনের! ২০০ ড্রোন দিয়ে নিশানা করা হয় বিদ্যুৎকেন্দ্র এবং বসতি এলাকা, দাবি মস্কোর

রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মস্কো এবং আশপাশের এলাকায় রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন সেনা। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশির ভাগ ড্রোনকেই ধ্বংস করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৫:৩৮
Share:

মস্কোয় হামলা ইউক্রেন সেনার। ছবি: রয়টার্স।

রাশিয়ায় জোরালো হামলা চালাল ইউক্রেন। বিদ্যুৎকেন্দ্রগুলি নিশানা করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি মস্কোর। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মস্কো এবং আশপাশের এলাকায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন সেনা। দু’শোর বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশির ভাগ ড্রোনকেই ধ্বংস করেছে।

Advertisement

মস্কোর দাবি, বসতি এলাকাগুলিকেও নিশানা বানানো হয়েছে। রস্টভ ওব্লাস অঞ্চলের দক্ষিণে জোরালো হামলা হয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাশিয়ার দাবি। তবে কারও প্রাণহানি হয়েছে কি না, তা জানানো হয়নি রুশ কর্তৃপক্ষের তরফে। প্রসঙ্গত, দিন ছয়েক আগে ইউক্রেনের রাজধানী কিভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালানো হয়।

সেই হামলায় দু’জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অনেকে। ইউক্রেন দাবি করে, ৯০টি ক্ষেপণাস্ত্র এবং ৫০০টি ড্রোন ছোড়া হয় কিভ লক্ষ্য করে। সেনাঘাঁটি ছাড়াও বসতি এলাকাগুলিকে নিশানা বানানো হয় বলে দাবি করে ইউক্রেন। সেই সময় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি দাবি করেন, কিভের ৪০টি জায়গায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে। বেশ কয়েকটি স্কুল, বহুতল এবং কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভের সেভচেঙ্কো জেলার বসতি এলাকায় আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। তাতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অনেকে।

Advertisement

এ বার সেই হামলার পাল্টা জবাব দিল ইউক্রেন। তবে ইউক্রেনও দাবি করেছে, তুরস্কগামী তাদের একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement