প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

কোন পুজোগুলি পাবে ‘আবাসনের সিংহাসন’ ২০২২-এর শিরোপা? শেষ বেলায় ভোট দিয়ে জেতান পছন্দের পুজোকে

শেষ পর্যন্ত কোন পুজোগুলি ঠাঁই পাবে ‘আবাসনের সিংহাসনে’? তা জানতেই আনন্দবাজার অনলাইনে চলছে শেষ মুহূর্তের লড়াই। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ২১:৩৬
আবাসনের সিংহাসনে ২০২২

আবাসনের সিংহাসনে ২০২২

শহর মেতেছে মাতৃ বন্দনায়। পুজোর ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আমরা। শেষ পর্যন্ত কোন পুজোগুলি ঠাঁই পাবে ‘আবাসনের সিংহাসনে’? তা জানতেই আনন্দবাজার অনলাইনে চলছে শেষ মুহূর্তের লড়াই।

আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘আবাসনের সিংহাসনে’ ২০২২ পাওয়ার্ড বাই পার্টনার মার্লিন রাইজ ও ম্যাক্স ফ্যাশন, কো-পাওয়ার্ড বাই পার্টনার ক্যাডবেরি সেলিব্রেশান, বাজার কলকাতা ও আইআইএইচএম - এর দৌড়ে শেষ পর্যন্ত কারা বিজোয়াল্লাস করবে, তা জানা এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা। আমাদের অন্যান্য সহযোগিরা হল, শপার্স স্টপ, পতঞ্জলি, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল, টাটা নিউ, শ্রীহরি জুয়েলারি, রেশম শিল্পী, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ডলারস, সোচ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং জিতে নিন অনন্য সম্মান।

এই বছর ‘আবাসনের সিংহাসনে ২০২২’-এর লড়াইয়ে কলকাতা ও সল্টলেক সংলগ্ন এলাকা থেকে মোট ২৪৩টি পুজো অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যোগ্য সঙ্গত দিয়েছে আমাদের স্পনসরেরা। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছিল ৭ সেপ্টেম্বর। রেজিস্ট্রেশন শেষ হয় ২১ সেপ্টেম্বর। প্রাথমিক পর্বে আর্টস কলেজের শিক্ষার্থীদের চুলচেরা বিশ্লেষণে মোট প্রতিযোগিদের মধ্যে থেকে বেছে নিয়েছেন ১০০ জনকে। ১ অক্টোবর থেকে শুরু হয়েছে ভোট। ভোট শেষ হবে ২ অক্টোবর। জনতার রায়ে কে শেষ হাসি হাসবে, তা জানা যাবে অষ্টমীর দিন।

অন্য দিকে, মণ্ডপ পরিদর্শনের পরে বাছাই করা ১০০টি পুজো থেকে ২০টি পুজোকে বেছে নিয়েছি আমরা। সপ্তমীর সকালে চূড়ান্ত পর্বে এই ২০টি মণ্ডপ ফের পরিদর্শন করতে চলেছেন আমাদের মাননীয় জুরিরা। এঁদের মধ্যে রয়েছেন প্রিয়ঙ্কা সরকার, ঋদ্ধি সেন, সোহিনী সরকার এবং সাহেব ভট্টাচার্য।

জুরিদের প্রদেয় নম্বরের ভিত্তিতেই বেছে নেওয়া হবে প্রথম তিন আবাসনের পুজোকে। সঙ্গে বিভিন্ন বিভাগে আকর্ষণীয় পুরস্কার ও খেতাব পাবে আরও ৭টি পুজো। রয়েছে জনতার রায়ে সেরা একটি পুরস্কারও। অষ্টমীর দিন আনন্দবাজার ডট কম বেছে নেবে এই বছরের সেরা ১১টি পুজোকে।

পুজো প্রতিযোগিতার শেষ লগ্নে দাঁড়িয়ে আছি আমরা। তাই আর দেরি নয়? শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে আপনার একটি ভোট। আবাসনের সিংহাসনে প্রতিযোগিতায় ‘জনতার রায়ে সেরা’ বিভাগে আপনার পছন্দের আবাসনের পুজোকে দেখতে হলে এখনই ভোট দিন। ভোট দেওয়ান। পুজো সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য সঙ্গে থাকুন। চোখ রাখুন আনন্দ উৎসবে।

শুভ শারদীয়া।

ananda utsav 2022 Durga Puja 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy