৮ সহজ উপায়ে দূর হবে নেতিবাচক শক্তি! উৎসবের মরসুমে শুদ্ধ করুন আপনার ঘরবাড়ি
নিজের ঘরবাড়িকে শুদ্ধ রাখতে পারলে মানুষের মনেও আনন্দ বিরাজ করবে। নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচকতার পরিবেশ তৈরি হবে। আর তাতেই আসল আনন্দ। সহজ কয়েকটি নিয়ম মেনে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করুন।
উৎসবের এই মরসুমে সাজগোজ করে বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। কিন্তু আপনার ঘর কি আনন্দে আছে? আপনার বাড়ি কি আদৌ ইতিবাচক শক্তিতে ভরে উঠেছে? নেতিবাচক শক্তি কিন্তু আপনার জীবন বেরঙিন করে তুলতে পারে।
নিজের ঘরবাড়িকে শুদ্ধ রাখতে পারলে মানুষের মনেও আনন্দ বিরাজ করবে। নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচকতার পরিবেশ তৈরি হবে। আর তাতেই আসল আনন্দ। সহজ কয়েকটি নিয়ম মেনে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করুন।
দারচিনি এমন একটি মশলা যা সাধারণত প্রতি ভারতীয় গৃহস্থের বাড়িতে পাওয়া যায়। তবে দারচিনি কেবল রান্নাঘরের মশলা হিসেবে নয়, বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতেও কার্যকরী। বাড়ির কোণায় কোণায় দারচিনি ছিটিয়ে দিলে নেতিবাচকতা দূরে থাকবে।
রোজমেরি শুধুমাত্র আপনার চুলের জন্য নয়, আপনার বাড়িতে শুদ্ধতা নিয়ে আসার জন্যও একটি শক্তিশালী ভেষজ। বিশ্বাস করা হয়, দরজার কাছে রোজমেরির ডাল এবং পাতা রাখলে আপনার বাড়ি থেকে নেতিবাচকতা সরে যাবে। এ ছাড়াও, বারান্দার দরজার কাছে একটি স্বাস্থ্যকর রোজমেরি গাছের টব রেখে দিতে পারেন।
শব্দের সাহায্যে বাড়ি থেকে যে কোনও নেতিবাচক শক্তি দূর করা যেতে পারে। তাই বাড়িতে ঘণ্টা ঝুলিয়ে রাখতে পারেন বা তিব্বতি সিংগিং বাটিও রাখতে পারেন বাড়িতে। শব্দ তরঙ্গ উৎপন্ন হলে নেতিবাচক শক্তি অপসারিত হয়ে ইতিবাচকতার পথ তৈরি করে।
আরও পড়ুন:
কর্পূর হিন্দু আচার-অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভোরবেলা পূজা হোক বা যজ্ঞের সময় শুদ্ধিকরণের সময়ে কর্পূর খুবই ব্যবহৃত হয় এই দেশে। কর্পূর পুড়িয়ে ঘরকে নেতিবাচক শক্তি থেকে দূরে রাখতে পারেন। একটি থালা বা ধূপদানিতে কর্পূরের একটি ছোট টুকরো রেখে জ্বালিয়ে দিন। এর থেকে মনোরম গন্ধ এবং ধোঁয়া নির্গত হয়। আপনার বাড়ির সমস্ত অংশে কর্পূর নিয়ে যান এবং ধোঁয়ায় ঘর ভর্তি হতে দিন। এতেই নেতিবাচক শক্তি দূর হবে।
শুদ্ধিকরণ এবং সুরক্ষার জন্য সাদা মোমবাতিও ব্যবহার করা হয়। আপনার ঘরকে শুদ্ধ করতে সাদা মোমবাতি জ্বালিয়ে রাখতে পারেন। মূল দরজার কাছে একটি মোটা সাদা মোমবাতি রাখুন। এতে বাড়ির চারপাশে একটি ইতিবাচক শক্তি তৈরি করে।
ঘরের মধ্যে অবাঞ্ছিত জিনিস পড়ে থাকলেও নেতিবাচক শক্তির সৃষ্টি হতে পারে। নিয়ম করে ঘর পরিষ্কার করে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে ইতিবাচক শক্তির অবাধ যাতায়াত তৈরি হয়।
ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাসের মতো এসেনশিয়াল অয়েল রাখুন বাড়িতে। এর গন্ধ মনকে শান্ত করে। ইতিবাচক শক্তিকে সহজে ঘরে প্রবেশ করতে সাহায্য করে।
আরও পড়ুন:
এক বাটি জলে নুন মিশিয়ে তা বাড়ির কোণায় কোণায় রেখে দিন। মাঝেমধ্যে সেই জল পাল্টিয়ে নেবেন। এতে ঘর থেকে নেতিবাচকতা সরে যাবে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।