আনন্দবাজার অনলাইন বেছে নিল কলকাতার ‘আবাসনের সিংহাসনে’ ২০২৩ বিভাগের ১১টি পুজোকে
অবশেষে ফলপ্রকাশ। আনন্দবাজার অনলাইনের চোখে কোন এগারোটি পুজো মনোনীত হল ‘আবাসনের সিংহাসনে’ ২০২৩ বিভাগে।
‘আবাসনের সিংহাসনে’ ২০২৩ — ‘সেরার সেরা’ পুজোর স্বীকৃতি পেয়ে প্রথম হয়েছে - জগতিপোতা আরবান সবুজায়ন পূজা এবং সাংস্কৃতিক সমিতি
‘প্রথম রানার আপ’ অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ড সিটি সাউথ
‘দ্বিতীয় রানার আপ’ অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে মানি কাসা কালচারাল অ্যান্ড স্পোর্টস ক্লাব
‘সামাজিক কাজ’ -এর নিরিখে সেরা হয়েছে সৃজন সোনারগাঁও পুজো কমিটি
‘সেরা প্রতিমা’ পেয়েছে স্কাইলাইন লেকভিউ অ্যাপার্টমেন্ট ওয়ানার্স অ্যাসোসিয়েশন
আরও পড়ুন:
‘কম বাজেটে নজরকাড়া’ পুজোর তকমা পেয়েছে সিদ্বেশ্বরী গার্ডেন আবাসিক বৃন্দ পুজো ২০২৩
‘পরিবেশ-বান্ধব পুজো’র নিরিখে সেরার তকমা পেয়েছে উতালিকা এফিসিয়েন্সি অ্যান্ড কমফোর্ট শারদোৎসব ২০২৩
‘মণ্ডপের সামগ্রিক নিরাপত্তা’র নিরিখে সেরা হয়েছে ইউনিওয়ার্ল্ড সিটি কালচারাল অ্যাসোসিয়েশন
‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ পেয়েছে আরবানা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
আরও পড়ুন:
‘ডিজিটালি বাজিমাত’ অর্থাৎ নেটমাধ্যমে কাজের ভিত্তিতে সেরা হয়েছে ইমামি সিটি সর্বজনীন দুর্গাপুজো
‘জনতার রায়ে সেরা’ হয়েছে ইন্দ্রাক্ষিনি আবাসিক বৃন্দ