খিদিরপুর পল্লী শারদীয়ার মণ্ডপ জুড়ে এ বার ‘মুখা’! থিমের মাধ্যমে কোন গল্প তুলে ধরবে এই ক্লাব?
খিদিরপুর পল্লী শারদীয়ার এ বারের মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হচ্ছে হোগলা পাতা, বাঁশ।
দক্ষিণ কলকাতার খিদিরপুর অঞ্চলের অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ হল খিদিরপুর পল্লী শারদীয়া।
এই ক্লাব এ বার ৮৪ বছরে পা রাখল। আর তাঁদের এ বারের থিম ‘মুখা’।
ভাবছেন কী এই ‘মুখা’? এটি আদতে উত্তরবঙ্গের মালদহ এবং দিনাজপুর অঞ্চলের এক ধরনের নৃত্যশৈলী ‘গম্ভীরা’র ধরন।
ক্লাবের এ বছরের থিমের ব্যাখ্যা করে খিদিরপুর পল্লী শারদীয়ার সহ-সম্পাদক সুদীপ রায় জানান “এই নাচটি ফসল বপন করা হয় যখন, তখন মুখা নৃত্যশিল্পীরাএটি করে থাকেন।”
তিনি এ দিন এও জানান, “মা চণ্ডীর পুজো যখন এঁরা করে তখন বুড়া-বুড়ি অর্থাৎ শিব-পার্বতীর বিয়ে দেওয়া হয়।”
আরও পড়ুন:
সুদীপ রায়ের কথায়, “এই নৃতীয়শৈলীর বিষয়ে কলকাতার মানুষেরা সেই অর্থে তেমন ভাবে জানেন না। সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি।”
খিদিরপুর পল্লী শারদীয়ার এ বারের মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হচ্ছে হোগলা পাতা, বাঁশ।
এ ছাড়াও ওখানকার স্থানীয়রা যে জিনিসগুলি দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন সেগুলিও ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।
খিদিরপুর পল্লী শারদীয়ার এ বারের থিম শিল্পী হলেন শঙ্কর পাল। সৌমেন পাল হচ্ছেন প্রতিমা শিল্পী।
আরও পড়ুন:
অভিজিৎ ভট্টাচার্য গোটা বিষয়টা নিয়ে গবেষণা করেছেন, আবহ করেছেন দেবায়ন। এই মণ্ডপে লাইভ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে যা করবে মাঙ্গলিকা মুখা দল। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।