মানুষেরা কাছে দেবতাকে পৌঁছে দেওয়ার কারিগর, তাঁদের নিয়েই ৯৬তম বর্ষে থিম বুনছে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক
এই বছর ৯৬তম বর্ষে পা দিল এই দুর্গোৎসব।
মানুষ ও ভগবানের মেলবন্ধনের কারিগর আসলে কারা?
প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের সম্পাদক শান্তনু রায় বলছেন সেই সমস্ত শিল্পীদের কথা, যাঁরা ভগবানকে পৌঁছে দেন মানুষের কাছে।
তাঁদের কথা মাথায় রেখেই প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের থিম ‘দেবদর্শন’।
ভাবনা ও রূপায়নে দীপ দাস ও ইশিকা চন্দ্র।
প্রতিমাসজ্জার দায়িত্বে রয়েছেন সৈকত বসু।
আরও পড়ুন:
মণ্ডপসজ্জার ভাবনা থেকে শুরু করে গবেষণা, সবটাই সামলেছেন দীপ, ইশিকা এবং সৈকত এবং তাঁদের নিজস্ব দল।
সবাইকে নিয়েই এই বছর ৯৬তম বর্ষে পা দিল এই দুর্গোৎসব।
যদিও কেন এমন এই ভাবনা, তা এখনই খোলসা করতে রাজি নন সম্পাদক শান্তনু রায়।
তাঁর কথায়, মণ্ডপে এক বার ঢুঁ দিলেই চোখের সামনে স্পষ্ট ভেসে উঠবে সবটা।
আরও পড়ুন:
সবটা নিজেই চাক্ষুষ করতে চলে আসতেই পারেন প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কে। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )