কলকাতায় নিজের পেল্লায় বাড়িতে মায়ের পুজো শুরু করেছিলেন আইনজীবী শ্যামলধন দত্ত
পুজোয় থাকে ভোগের আয়োজন। রাঁধা হয় খিচুড়ি, লাবড়া, পায়েস।
বনেদি বাড়ির পুজো দেখতে ভালোবাসেন? তাহলে কিন্তু উত্তর কলকাতার গিরীশ পার্ক লাগোয়া দত্তবাড়ির পুজো মিস করা যাবে না।
এই পুজো শুরুর নেপথ্যে রয়েছেন স্বর্গীয় আইনজীবী শ্যামলধন দত্ত। ১৮৮২ সালে তিনি এই পেল্লায় বাড়িটি কিনেছিলেন বলে শোনা যায়।
আইনজীবী হিসাবে যথেষ্ট প্রভাব ও প্রতিপত্তি ছিল শ্যামলধনের। এই বাড়ি আজও তাই শ্যামলধন দত্তের বাড়ি নামেও সমান জনপ্রিয়।
শতাব্দী প্রাচীন এই বাড়িতে পুজো হচ্ছে ১৪০ বছরেরও বেশি সময় ধরে।
গিরীশ পার্কের এই দত্ত পরিবার আসলে প্রখ্য়াত হাটখোলার দত্ত পরিবারের একটি শাখা।
আরও পড়ুন:
হাটখোলার দত্ত পরিবারে বহু প্রাচীন কাল থেকে ধুমধাম করে দুর্গাপুজো হয়।
শ্যামলধন যখন কলকাতায় আলাদা করে নিজের বাড়ি কেনেন, তিনিও পৃথকভাবে মায়ের পুজো শুরু করেন।
শ্যামলধন দত্তের উত্তরসূরিরা আজও তাঁর শুরু করা পুজোর রীতি ও প্রথা দায়িত্ব সহকারে পালন করে চলেছেন।
বর্তমানে এই বাড়ির ঠিকানা ১৫৯ বলরাম দে স্ট্রিট। আগে পুজোর সময় নীলকণ্ঠ পাখি ওড়ানো হত।
আরও পড়ুন:
পুজোর সময় ভোগ প্রসাদে থাকে খিচুড়ি, লাবড়া আর পায়েস। পুজো দেখতে আসেন বহু মানুষ। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।